leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মানবতার সেবায় ঐক্যবদ্ধ ডিপ্লোমা চিকিৎসক: চান্দিনায় মতবিনিময় ও কমিটি ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্য, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় “চান্দিনা সেবা সংস্থা” এর উদ্যোগে মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফারুক হোসেন মুন্সী (ইন্দ্রারচর) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তালেব ভূইয়া রাসেল (হাড়িখোলা মেইলগেট)।
দপ্তর সম্পাদক হয়েছেন কামরুল হাসান (সানা নগর) এবং কোষাধ্যক্ষ মোঃ বাচ্চু মিয়া (শ্রীমন্তপুর)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মোঃ দেলোয়ার হোসেন (ভোমরকান্দি), জসীমউদ্দিন ভুঁইয়া (লগড্ডা) ও মিজানুর রহমান (বরকইট)।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন (রসুলপুর) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মুসা বিন মাকসুদ (নবাবপুর)।
সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন মোঃ ফয়েজুল্লাহ (শ্রীমন্তপুর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পরিতোষ (আওধাতা), সহ-অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিঠু (ছয়ঘড়িয়া)।
এ ছাড়া প্রচার সম্পাদক পদে রয়েছেন মোঃ মমিন (সুলতানপুর) এবং সহ-প্রচার সম্পাদক মোঃ আলীম (নূরিতলা)। ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আলাউদ্দিন (গল্লাই)।
উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন মোহাম্মদ নবী নেওয়াজ (আরিফপুর), মোঃ মহসিন (বাড়েরা), রতন চক্রবর্তী (চান্দিনা), মোঃ আজহারুল ইসলাম (হাড়িখোলা) এবং মোঃ মনিরুল ইসলাম (সানা নগর)।মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছেন নিলুফা বেগম (বরকইট) ও সহ-সম্পাদিকা জেসমিন আক্তার (জাফরাবাদ)।
এক নাম্বার সদস্য হিসেবে রয়েছেন মোঃ জসিম উদ্দিন (মনারটং, টামটা) ছাড়াও কাজী ইবনে সুলতান আলিফ, মানিক চন্দ্র পাল, জাহিদুল আলম, ফয়সাল ইসলাম ও রাজিব দত্ত।
সভায় বক্তারা ডিপ্লোমা চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, পরিচয় রক্ষা ও জনসেবায় কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন,
“ডিপ্লোমা চিকিৎসকদের প্রাপ্য সম্মান ও অধিকার আদায়ের সংগ্রামে সেবা সংস্থা হবে শক্তিশালী প্ল্যাটফর্ম।”
আনন্দ টেলিভিশনের সাংবাদিক মিজানুর রহমান ইমরান বলেন,
“মানবতার সেবায় নিয়োজিত ডিপ্লোমা চিকিৎসকরা দক্ষতা উন্নয়ন ও কল্যাণমূলক কাজে এই সংগঠন থেকেই সর্বোচ্চ সহযোগিতা পাবেন।”
চান্দিনা প্রেস ক্লাবের সহ সভাপতি ও ডেইলি অবজারভার সাংবাদিক ওসমান গনি বলেন,
“চিকিৎসক সমাজের মর্যাদা রক্ষায় সেবা সংস্থা নিরাপদ পরিচয়ের ছাতা হয়ে কাজ করবে।”
ক্রাইম নিউজ ও কুমিল্লা টিভি সাংবাদিক এ কে এম আজাদ বলেন,
“ডিপ্লোমা চিকিৎসক ও পল্লী চিকিৎসকসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।”
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সেবা সংস্থার নতুন নেতৃত্ব চান্দিনার স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.