leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধি বিপুল পরিমাণ পপি সডি (Poppy Seed) আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ০২ (দুই) টি কন্টেইনারে আমদানিকৃত ২৪,৯৬০ কেজি পপি সিড (Poppy Seed) আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, চট্টগ্রামের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) শাখা কর্তৃক এ আটক সম্পন্ন হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিং, ঠিকানা: ৭ নং কোরবানিগঞ্জ, কোতয়ালী, চট্টগ্রাম-৪০০০ এর পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট এম. এইচ. ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লি., হোল্ডিং নং- ৬৫৬/১ (নিচতলা), রোড নং-০৩, শান্তিবাগ, হালিশহর, চট্টগ্রাম কর্তৃক ৩২,০১০ কেজি বার্ড ফুড খালাসের জন্য বিল অব এন্ট্রি নং-১৮৬৯১৪১, তারিখ: ১৪.১০.২০২৫ খ্রি. দাখিল করা হয়। উল্লেখ্য, পণ্যচালানটি পাকিস্তান থেকে গত ০৯ অক্টোবর, ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরে আমদানি করা হয় এবং তা খালাসের জন্য ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিঃ, অফডক চট্টগ্রামে আনা হয়। পরবর্তীকালে গোপন সংবাদের ভিত্তিতে এআইআর শাখা, কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক উক্ত কন্টেইনার দুটির খালাস স্থগিত করা হয় এবং গত ২২/১০/২০২৪ তারিখে ডিপো কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট এর উপস্থিতিতে কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ৭,২০০ কেজি বার্ড ফুড এবং ২৪,৯৬০ কেজি পপি সিড (Poppy Seed) পাওয়া যায় এবং পণ্য দুইটির নমুনা উত্তোলনপূর্বক উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সমুদ্র বন্দর, চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভৌত/রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব হতে ভৌত/ রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে উক্ত পণ্য দুইটির মধ্যে একটি পণ্যকে পপি সিড (Poppy Seed) হিসেবে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, এ পণ্যচালানের ক্ষেত্রে কন্টেইনারের দরজার পাশে শুরুর দিকে ৭,২০০ কেজি বার্ড ফুড দিয়ে উক্ত ২৪,৯৬০ কেজি পপি সিড (Poppy Seed) ঢেকে রেখে কৌশলে অবৈধভাবে আমদানি করার অপচেষ্টা করা হয়েছিল।
পপি সিড (Poppy Seed) অঙ্গুরোধগম উপযোগী হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ৩(১)(খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ১৫ নং ক্রমিকে পপি সিড (Poppy Seed)-কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমদানি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, দেশে মশলা (যেমন, পোস্তদানা) হিসেবেও উক্ত পপি সিড (Poppy Seed) এর ব্যবহার রয়েছে। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান মোতাবেক মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পপি সিড (Poppy Seed) আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক পণ্যচালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, আলোচ্য পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৩০,০২,৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষণে প্রাপ্ত পণ্যের বাজার মূল্য প্রায় ৬.৫০ কোটি টাকা। জনস্বার্থ রক্ষার বাংলাদেশ কাস্টমসের যে অঙ্গীকার তার যথার্থ প্রতিফলন আমদানি নিষিদ্ধ পপি সিড (Poppy Seed) এই চালানটি আটক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.