leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

তারেকের অনশনের ৬৯ ঘণ্টা, চলছে স্যালাইন

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। টানা ৬৯ ঘণ্টার অনশন পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরইমধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিনে ইসির সামনে দেখা যায়, ৬৯ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে বসে রয়েছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন।

অনশন চলাকালীন অনেক রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন এবং খোঁজ-খবর নিচ্ছেন। কোনো কিছু প্রয়োজন কি না তাও জানতে চাচ্ছেন অনেকে।

কালো টি-শার্ট পরা ইসির একজন ব্যক্তি এসে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের খোঁজ নেন। তিনি এ সময় আদালতে যাওয়ার ইঙ্গিত দেন।

আরেকজন ব্যক্তি এসে জানান, তিনি দেশের বাইরে ছিলেন। বৃহস্পতিবার রাতে দেশে এসেছেন। অনশনের খবর শুনে তিনি আজ ছুটে এসেছেন তারেককে দেখতে। এ সময় তারেকের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

আমৃত্যু অনশনে থাকা তারেক রহমান গণমাধ্যমকে বলেন, ৬৯ ঘণ্টা এক ফোটা পানিও খাইনি। এতো সময় ধরে ভাত, পানি না খেলে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। চারটি স্যালাইন শরীরে পুশ করা হয়েছে। দেখি কতক্ষণ থাকতে পারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.