leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হাতিয়ার হরণীতে পল্লী চিকিৎসকের ইনজেকশনে শিশুর মৃত্যু, দেড় লাখ টাকায় মিমাংসার প্রস্তাবের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের টাংকি রাস্তার মাথা এলাকায় পল্লী চিকিৎসকের চিকিৎসা অবহেলায় চার বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নিরাপদ মেডিকেল সার্ভিস সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবু সায়েদ (৪), তিনি ২নং চানন্দি ইউনিয়নের থানারহাট এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে শিশুর ডান পায়ে টিউমারের মতো কিছু দেখা দিলে তাঁরা দ্রুত তাকে উক্ত মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর প্রতিষ্ঠানের পল্লী চিকিৎসক ইসমাইল হোসেন হাবিব অপারেশনের প্রস্তুতির কথা বলে শিশুকে পরপর ২০টি ইনজেকশন দেন। ইনজেকশনের পরপরই শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে
গুরুতর অবস্থায় শিশুকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আবু সায়েদ মারা যায়।
পরিবার জানায়, শিশুর মৃত্যুর পর তাঁরা যখন মৃতদেহ নিয়ে আবার মেডিকেল সেন্টারে যান, তখন চিকিৎসক হাবিব ঘটনাটি ‘মিটমাট’ করার প্রস্তাব দিয়ে দেড় লাখ টাকা অফার করেন। এমনকি উপস্থিত লোকজনের সামনেই একটি লিখিত চুক্তিতে স্বাক্ষরও নেওয়া হয় বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের অভিযোগ, হাবিব ও তার সহযোগীরা ফার্মেসির অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি নিয়মনীতি অমান্য করে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন। এতে এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা নিয়মিত প্রতারিত হচ্ছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে চিকিৎসক ইসমাইল হাবিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং পরে ফোন বন্ধ করে দেন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.