leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ভূমিকম্প নিয়ে হজরত ওমরের যে বক্তব্য দুনিয়া কাঁপিয়ে দেয়

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মহাবীর, ন্যায়নিষ্ঠ ও আল্লাহভীরু খলিফা হজরত ওমর (রা.) ছিলেন এমন শাসক—যার ভয়ে জমিন কাঁপত, আর যার ইমানের দৃঢ়তায় আসমান গর্ব করত। একবার তার শাসনামলে মদিনা ভূমিকম্পে কেঁপে ওঠে। লোকজন ভীত হয়ে পড়ে। তখন হজরত ওমর  এমন একটি ঘোষণা দেন—যা শুধু সেই যুগকেই নাড়িয়ে দেয়নি, বরং পরবর্তী প্রতিটি যুগের মুমিনের হৃদয়কে জাগিয়ে দেয়।

ইমাম ইবনে আবি শাইবা (রহ.) তার ‘মুসান্নাফ’-এ হজরত ওমর (রা.)-এর হাদিসটি বর্ণনা করেন—

عَنْ صَفْوَانَ بْنِ عُمَرَ عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ قَالَ: زُلْزِلَتِ الْأَرْضُ عَلَى عَهْدِ عُمَرَ، فَخَطَبَ النَّاسَ فَقَالَ:  يَا أَهْلَ الْمَدِينَةِ، مَا أَسْرَعَ مَا أَحْدَثْتُمْ! لَئِنْ عَادَتْ لَأُخْرِجَنَّ مِنْ بَيْنِ ظَهْرَانِيكُمْ.

হজরত সাফওয়ান ইবন উমার (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, শুরাহবিল ইবনিস সিমত বলেছেন— হজরত ওমরের শাসনামলে ভূমিকম্প ঘটে। তখন তিনি (ওমর) লোকদের উদ্দেশে খুতবা দিলেন এবং বললেন, ‘হে মদিনার লোক! তোমরা কত দ্রুত (গুনাহ ও পরিবর্তন) সৃষ্টি করলে! আল্লাহর কসম! যদি ভূমিকম্প আবার ফিরে আসে—আমি তোমাদের মধ্য থেকে বের হয়ে যাব।’ (মুসান্নাফে ইবনে আইবি শাইবা ৩১২১৯)

ইমাম বায়হাকি (রহ.)-এর রেওয়ায়েতে এসেছে, যেখানে হজরত ওমর মানুষকে বলেন—

إِنَّمَا زُلْزِلْتِ الْأَرْضُ لِمَا أَحْدَثَ النَّاسُ مِنَ الذُّنُوبِ.

‘মানুষ যে গুনাহ সৃষ্টি করেছে— তার কারণে ভূমিকম্প এসেছে।’ (শু‘আবুল ইমান, বায়হাকি ৮/৩৬৪)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.