
প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক উল্টে নদীতে পড়ে গোসলরত তিন ব্যক্তি নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কড়ইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে নদীতে পড়ে যায়। ঠিক সেই সময় নদীতে গোসল করছিলেন তিন ব্যক্তি। ট্রাকটি সরাসরি তাদের ওপর পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ঘটনায় একটি শিশু ও ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।