leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘সমন্বিত প্রচেষ্টা ছাড়া উন্নয়ন সম্ভব নয়’—লৌহজংয়ে ইউএনওর প্রথম মতবিনিময় সভা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

 

এম এ রাজ্জাক (সুমন)মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভায় ইউএনও বলেন, “উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা, দাপ্তরিক সেবা সবার কাছে পৌঁছে দেওয়া এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “তথ্যপ্রবাহ স্বচ্ছ হলে প্রশাসনিক কার্যক্রমও মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।”
সাংবাদিকরা এ সময় উপজেলার রাস্তা–ঘাট সংস্কার, নদীভাঙন পরিস্থিতি, কৃষি–পশুপালন সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা, ইউনিয়ন পর্যায়ের সেবা প্রাপ্তিতে নাগরিক ভোগান্তি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মতামত উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও বিক্রমপুর প্রেসক্লাব, লৌহজং উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা অংশ নেন—মাসুদ খান, টুটুল, তরিকুল, লিমন, রাকিব, রিকু, ঝিলু, সোহেল রানা, শহিদ সুরুজ, লিখন শেখ, স্বপন বেপারী, জাহিদ হাসান, সুবিন আহমেদ, এম এ রাজ্জাক (সুমন), আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।
উষ্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হওয়া এই সভাকে স্থানীয়রা প্রশাসন–সাংবাদিক সমন্বয়ের ইতিবাচক উদাহরণ বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.