leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিট আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে শুক্রবার(৫ ডিসেম্বর) সকালে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রেলি শেষে রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো:নাইমুর রহমান । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাহিদুল আলম রবি। বিশেষ অতিথি ছিলেন ইউনিট সেক্রেটারি মাহাবুব রহমান টুটুল।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ফারুকুজ্জামান বাপ্পি, নারগিস আক্তার ইভা, আলামিন সরদার, সাবেক যুব প্রধান সাহেদ হাসান, শরিফুল ইসলাম জুয়েল, প্রাক্তন যুব রেড ক্রিসেন্ট সদস্য ও সমাজসেবক আব্দুল্লাহ বনি, আজীবন সদস্যবৃন্দ এবং ইউনিটের আরসিওয়াই সদস্যরা।
বক্তারা স্বেচ্ছাসেবার মহৎ দায়িত্ব, মানবিক সেবা কার্যক্রমের গুরুত্ব এবং রেড ক্রিসেন্ট পরিবারের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখে, এবং তাদের নিষ্ঠা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.