leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজের পাশে। তার পিতার নাম হুমায়ুন কবির।
পুলিশের পিসিআর (পিসিআর) প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটি (বাসা নং-৪১, রোড নং-০৯)-এ বসবাস করেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফয়সাল করিম মাসুদের পিসিআর প্রতিবেদনের তথ্য ও ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার দিন দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.