leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না’

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদিকে যারা খুন করেছে, বাংলাদেশকে তাদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় সংগঠনটির ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে।

পোস্টে আরও যা লিখেছে ইনকিলাব মঞ্চ

‘ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপণ্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না- এইটা আপনাদের বুঝতে হবে।’

‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন!’

‘এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নাই, উলটো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা।’

‘ওসমান হাদি তার এক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সার্বভৌমত্বের শত্রু চিনিয়েছেন, সেইসঙ্গে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন।’

‘আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই দুই-একদিনে হাসিল করা সম্ভব না। বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন। সহিংসতা পরিহার করুন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.