leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পঠিত

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, তিনি এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলের মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছেন এবং সম্প্রতি নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

পোস্টে মুরসালীন জানান, আজ থেকে তিনি এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তিনি একটি ভিডিও বার্তায় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনীতি থেকে পদত্যাগ করছেন না। ভবিষ্যতে রাজপথে আবার দেখা হবে বলেও মন্তব্য করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি থেকে অন্তত নয়জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.