সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পঠিত

উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পেলেন প্রকৌশলী শাহেলা পারভীন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীনকে উপাধ্যক্ষ পদ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর এই পদোন্নতির ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মিকাইল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের শিক্ষক/কর্মকর্তাদের নির্দিষ্ট পদ ও বেতনস্কেলে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতি অনুযায়ী, অধ্যক্ষ শাহেলা পারভীনের বেতনস্কেল জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড (৫০,০০০–৭১,২০০ টাকা) প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তা/শিক্ষকগণকে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর ই-মেইল (techedu09@gmail.com) অথবা সরাসরি যোগদানপত্র দাখিল করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর পদোন্নতি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.