leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পঠিত

ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানির চতুর্থদিনে শুনানি শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৩ জানুয়ারি একই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও যাচাই বাছাই শেষে কর্নেল (অব.) আবদুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।  ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় এ ঘোষণা দেন।

ঢাকা–২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন।  এ আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  তারা হলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামী মনোনীত কর্নেল (অব.) আবদুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.