leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বিশ্বকাপে বাংলাদেশ না থাকা দুঃখজনক : পাকিস্তান অধিনায়ক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পাশাপাশি ভারতের সাথে ম্যাচ না খেলার বিষয়েও বলেছেন তিনি।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) কলম্বোয় অনুষ্ঠিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

পাকিস্তান অধিনায়ক বলেন, ভারতের বিপক্ষে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত। যদি ভারতের বিপক্ষে সেমিফাইনাল অথবা ফাইনালে খেলতে হয় , তাহলে সেটার জন্যও আমরা সরকারের নির্দেশনা মেনে চলবো।

বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা অত্যন্ত দুঃখজনক। তারা অনেক ভালো দল। আশা করি তারা আমাদের সমর্থন করবে।

আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলছি। গত বছর এশিয়া কাপের পর থেকে কোনো সিরিজ হারিনি। আমাদের সবকিছু ভালোভাবে চলছে এবং আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও তিনি জানান।

পাকিস্তান অধিনায়ক আরও বলেন, আমরা গত বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার আমরা সেই হতাশা ভুলে ভালো কিছু করতে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় খেলতে চাইলে তাতে সমর্থন দেয় পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের দাবি মানেনি। সে জায়গায় যুক্ত হয়েছে স্কটল্যান্ড।

বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান তাদের গ্রুপ ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হতে অস্বীকৃতি জানানোর পর থেকে টুর্নামেন্টটি নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.