leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

দিনব্যাপী ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষে বাংলানিউজের চার সাংবাদিক আহত

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঘোষিত যমুনা অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এলাকায় দিনভর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহে থাকা গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হন। সংঘর্ষ চলাকালে বাংলানিউজের চারজন মাল্টিমিডিয়া রিপোর্টার গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকে শাহবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

পদযাত্রা কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ। বাংলানিউজের সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ। তিনি জানান, সংঘর্ষের একপর্যায়ে সড়কের একটি চলন্ত বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে মারধরের দৃশ্য ধারণ করছিলেন তিনি।

এ সময় পুলিশ তার ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে। এতে তার হাত ও নাকে গুরুতর আঘাত লাগে।রাত ৯টার দিকে ধাওয়া–পাল্টা ধাওয়ার সময় আহত হন বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সায়েদ শেখ। তিনি জানান, এক পুলিশ সদস্য একজন সংবাদকর্মীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন।

তখন ওই সদস্য তাকে লাথি মেরে সরে যাওয়ার চেষ্টা করলে তার ছবি তুলতে যান। এ সময় আরেক পুলিশ সদস্য তার চোখ লক্ষ্য করে ঘুষি মারেন, এতে তার কপালে আঘাত লাগে। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং তার ডান পা কেটে যায় ও বাম হাতে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

সন্ধ্যায় দ্বিতীয় দফায় সংঘর্ষে ইটের আঘাতে আহত হন বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার বিল্লাল হোসেন স্বাধীন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.