leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টির কারণে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সুনামগঞ্জে বন্যার শঙ্কা, সাদাপাথর বন্ধ ঘোষণা

 

যেসব জেলায় আগামী ২৪ ঘণ্টায় বন্যার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে সেগুলো হলো- সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলা। আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে সোমেশ্বরী অববাহিকাভুক্ত নেত্রকোনা জেলা।

সিলেটে থামছে না বৃষ্টি, বন্যার আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে সাঙ্গু, মাতামুহুরী অববাহিকাভুক্ত বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা। তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বন্যা সতর্কতার পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি ও পরবর্তী  দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নদীর কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা উদ্ভুত বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি পেয়ে পরবর্তী দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নওগাঁ জেলার নদীসংলগ নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিপৎসীমা ছাড়িয়েছে সিলেটের নদীর পানি, প্রস্তুত ৫৩৭ আশ্রয় কেন্দ্র

গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাজু ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীর পানি সমতল আগামীকাল বৃদ্ধি পেতে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহরী ইত্যাদি নদী কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

উত্তরের ৪ জেলায় বন্যার আভাস

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ১ দিন স্থিতিশীল থেকে পরবর্তী ২ দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

 

আরও পড়ুন

সিলেটে কমছে না পানি, উত্তরে আরও অবনতি

সিলেটে কমছে না পানি, উত্তরে আরও অবনতি

 

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ২ দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীহের পানি সমতল আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমার প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.