leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

দুদক সার্ভিস এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদক সার্ভিস এসোসিয়েশন (ডুসা) এ আয়োজন করে।

দুদক সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. নাজমুচ্ছায়াদাতের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহিদ কালাম। এ সময় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য দেন দুদকের মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামান, মোকাম্মেল হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলি ও মো. মোতাহার হোসেন এবং পরিচালক ড. মো. জহিরুল হুদা।
ইফতার মাহফিলে দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.