সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১০ বিদেশিকে আটক করল ইরান, শত শত স্টারলিংক সিস্টেম জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭ বার পঠিত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে ডজনাধিক মানুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন বিদেশিও রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ইরানের পুলিশ প্রধান আহমদরেজা রাদান জানান, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত্রুপক্ষের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের খোরাসান রাযাভি প্রদেশ থেকে ১০ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহ এবং মাঠপর্যায়ে অপারেশন পরিচালনার প্রস্তুতির অভিযোগ রয়েছে।

অন্যদিকে দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশ থেকে আরও ৫৫ জনকে আটক করা হয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘ভাড়াটে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অভিযানে শত শত স্টারলিংক সিস্টেম জব্দ করা হয়েছে। ইন্টারনেট বন্ধের সময় এসব প্রযুক্তি ব্যবহার করে অনেকে বিকল্প সংযোগ নিতেন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের ডিভাইস রাখলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য প্রাচীন উৎসব চাহারশানবে সুরি ঘিরেও সতর্কতা জারি করেছে পুলিশ। রাদান বলেন, ‘শত্রুপক্ষ এই উৎসবকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন কর্মকাণ্ডের মাধ্যমে দুর্ঘটনা এমনকি হতাহতের ঘটনাও ঘটানো হতে পারে, যাতে দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় তেহরানের ফায়ার সার্ভিসের এক মুখপাত্রও জনগণকে ঘরে থেকেই উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.