leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ শুক্রবার

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

প্রতিদিনের নানা প্রয়োজনে আমাদের মার্কেটে যেতেই হয়। তবে রাজধানী ঢাকা শহরে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। ফলে অনেক সময় দেখা যায়, পছন্দের কোনো মার্কেটে যাওয়ার প্রস্তুতি নিলেও সেটি খোলা আছে কি না—তা আগে থেকে জানা থাকে না। বিশেষ করে ‘শুক্রবার’ এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই জেনে নেওয়া ভালো, শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট, শপিংমল ও দর্শনীয় স্থান বন্ধ থাকে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব মার্কেট বন্ধ  
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.