leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩ বার পঠিত

হামিদ হাসান ,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে দেওয়াল ধসে আরাবি (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যর ঘটনা ঘটেছে।

রবিবার (১০ মে) সকালে দেয়াল ধসে গুরুতর আহত হওয়া শিশুটি ঢাকার শাহবাগস্থ পিজি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাবি কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনার মিয়ার ছেলে। সে স্থানীয় নুরুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়াল ধসে আহত অবস্থায় তাকে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলে সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

শিশুটির বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন নিহতের চাচা মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ভাতিজা আরাবি একই এলাকার একটি বাসার আমগাছ থেকে বন্ধুর সঙ্গে আম পাড়ার জন্য নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় এক বন্ধু দেওয়ালে ওঠার সময় পুরাতন নড়বড়ে দেওয়ালের একটি আরাবির ওপর পড়ে। এতে নিচে দাঁড়িয়ে থাকা আরাবির শরীরে দেওয়ালের অংশ পড়ে গেলে সে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.