সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রথম ধাপে ১০০ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র Asif Mahmud Sajib Bhuiyan, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান Sarjis Alam, Alauddin Mohammad, Tahsin Riaz,

অ্যাড. Monjila Jhuma এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা।
দলীয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আরও প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তুলতে এনসিপি সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য— এমন ব্যক্তিরা অন্য দল থেকে হলেও এনসিপির পক্ষে উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। তাই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি।

উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থী

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.