
অনলাইন ডেস্ক
মিরপুর টেস্টে চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান তুলেছে বাংলাদেশ। এতে ১২০ রানের লিড পেয়েছে টাইগাররা। ক্রিজে ৩৭ রানে অপরাজিত আছেন মুমিনুল হক ও ৩৪ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। ফলে ২৭ রানের লিড পায় টাইগাররা।
সফরকারীদের হয়ে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা গুরুত্বপূর্ণ জুটি গড়লেও শেষদিকে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে গুটিয়ে যায় পাকিস্তান। মিরাজ তুলে নেন দুর্দান্ত পাঁচ উইকেট।
তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে ৭ রান। এতে দিন শেষে ৩৪ রানের লিড পায় শান্তর দল। তবে চতুর্থ দিনে শুরুতে দুই ওপেনারকে হারালেও শান্ত ও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।