leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে সীমান্ত পিলার ৪১ ও ৪২-এর মধ্যবর্তী এলাকায়, যা সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

মাইন বিস্ফোরণে নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা (৩৫)। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়। বিস্ফোরণে মৃতদের কোমর থেকে শরীরের নিচের অংশ উড়ে গেছে।

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ক্ষেতে কাজ করছিলেন এই তিন ব্যক্তি। হঠাৎ বিস্ফোরণে শুরুতে এক চাষি গুরুতর আহত হন। সঙ্গীরা তাকে উদ্ধার করতে যাওয়ার সময় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে আরেকজন গুরুতর আহত হন। আহত ওই দুজনকে উদ্ধার করতে যাওয়ার সময় আরেকটি বিস্ফোরণের ঘটনায় আরেকজন আহত হন। উপর্যুপরি তিনটি বিস্ফোরণের ঘটনায় কাজ করতে যাওয়া লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পাড়ায় এসে সংবাদ দেয়। পাড়াবাসী ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন মিলে তিনজনের লাশ উদ্ধার করেছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.