leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত

শুরু হয়েছে বিসিবি নির্বাচন। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় হবে ফলাফল প্রকাশ। এ নিয়ে গত ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে ৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন হচ্ছে শুধু খুলনা বিভাগের দুটি আর বরিশালে একটি পরিচালক পদের জন্য।

 

 

এর মধ্যে খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি–৩–এর একমাত্র পরিচালকও। তবে ক্লাব ক্যাটাগরিতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেননি।

১২ পরিচালক পদের বিপরীতে ১৮ থেকে কমে প্রার্থী এখন ১৬ জন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত দু’জন আর নির্বাচিত ২৩ পরিচালক মিলে নির্ধারণ করবেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.