leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঢাবি’র রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে এক মালির মৃ/ত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ছিয়াকুলের সহকর্মী সুনীল চৌহান জানান, তারা দুজন রোকেয়া হলে মালির কাজ করেন। সকালে তারা হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় একটি কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি মেঝেতে উপুড় হয়ে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.