
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২ এবং এর এক মিনিটেরও কম সময় পরে একই এলাকায় ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে।
দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কারাকাসের বেশ কয়েকটি এলাকায় ভবন ধসের খবর পাওয়া গেছে। এছাড়া সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইউএসজিএস সতর্ক করেছে, এই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে একাধিক আফটারশকও অনুভূত হয়েছে এবং উদ্ধারকাজ চলছে।