leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জেলা আহ্বায়ককে ‘অযোগ্য’ বলায় এনসিপি নেতাকে শোকজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার কেন্দ্রীয় দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমর ফারুকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজাউদ্দিনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে নোটিশে তার বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ফেনী জেলা এনসিপির নেতৃত্ব নিয়ে সমালোচনা করেন ওমর ফারুক। তিনি জেলা কমিটির আহ্বায়ককে অযোগ্য আখ্যা দিয়ে কমিটিতে পরিবর্তনের দাবি জানান। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের প্রতিও বিভিন্ন অভিযোগ তোলেন।

দলীয় নেতাকর্মীদের ধারণা, ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ফেনী জেলা এনসিপির ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.