leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করলো ফিফা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৪ বার পঠিত

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই সিদ্ধান্তে যে কোনো আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ থেকে ছিটকে গেল নেপাল এবং দেশটির ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

বুধবার (২৪ জুন) ‘ফিফা কাউন্সিল ব্যুরো’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। এতে নেপাল ফুটবল ফেডারেশনের কার্যক্রমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্থগিতাদেশের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে ফিফা।

এই নিষেধাজ্ঞার ফলে, নেপালের জাতীয় দল ও ক্লাবগুলো আর ফিফা কিংবা এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি এএনএফএ, এর সদস্য সংগঠন ও কর্মকর্তারা ফিফা এবং এএফসির অর্থায়ন, উন্নয়ন কর্মসূচি, প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম থেকেও বঞ্চিত হবেন।

দীর্ঘদিন ধরে নেপালের ফুটবল প্রশাসন নিয়ে বিরোধ চলছিল। এর আগে, দেশটির জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাসের জন্য এএনএফএকে স্থগিত করলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্পোর্টস কাউন্সিল এএনএফএ’র প্রস্তাবিত নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় ফুটবল ফেডারেশন। এদিকে, সভাপতি পঙ্কজ বিক্রম নেমবাংয়ের নেতৃত্বাধীন, বর্তমান নির্বাহী কমিটির মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে, নেতৃত্ব সংকট নিরসনে স্পষ্ট কোনো পথও এখনো খুঁজে পায়নি নেপালের ফুটবল প্রশাসন।

ফিফা জানিয়েছে, সংস্থার শর্ত পূরণ করে স্বাভাবিক প্রশাসনিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.