leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর বিজয়নগরে তিন রাস্তার মোড়ে আয়োজিত হয় সেই সমাবেশ।

এ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ ও বসার স্থান নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এতে বাদ নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

বুধবার (২৪ জুন) ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ‘সেই কর্মসূচিতে নারীদের বসাকে’ ইঙ্গিত করে তিনি লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’

এদিকে ১১ দলের সেই কর্মসূচির ছবি যুক্ত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি (এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণির নাগরিকদের দৃশ্যমান উপস্থাপন)। ব্যাটাগিরি মুর্দাবাদ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.