leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব: রিজভী

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া, বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

তিনি জানান, একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোন কর্মকাণ্ড মেনে নেয়া হবে না।

বিরোধীদলের সমালোচনায় তিনি বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতা স্পষ্ট। তার দাবি, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। পাশাপাশি, জুলাইর গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.