
চাঁদপুর প্রতিনিধি
তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে উঠে আসছেন তরুণ ছাত্রনেতা, নেতাকর্মীদের প্রত্যাশা—নতুন নেতৃত্বে আরও শক্তিশালী হবে সংগঠন
আসন্ন ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ও মেধাবী ছাত্রনেতা তাছলিম হাছান।
তৃণমূল নেতাকর্মীদের মতে, তাছলিম হাছান দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলের আদর্শ ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ইমেজ এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মানসিকতা তাকে স্থানীয় ছাত্রসমাজের কাছে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, বর্তমান সময়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও আধুনিক ধারায় পরিচালনার জন্য ত্যাগী, কর্মীবান্ধব ও মেধাবী নেতৃত্বের প্রয়োজন। তাদের মতে, তাছলিম হাছান সেই যোগ্যতা রাখেন।
এ বিষয়ে তাছলিম হাছান বলেন, “দল আমাকে যে দায়িত্বই দিক না কেন, আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালন করব। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি সবসময় সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকব।”