leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জ্বালানির দাম কমাতে খুচরা বিক্রেতাদের নির্দেশ ট্রাম্পের, না মানলে ‘বিগ প্রব্লেমস’

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের দ্রুত পেট্রোলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দাম না কমালে তাদের জন্য ‘বড় সমস্যা’ অপেক্ষা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, ‘জ্বালানির খুচরা বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে দাম কমাতে হবে।’

তিনি আরও বলেন, ‘মূল্য নিয়ে কোনো ধরনের অযৌক্তিক মুনাফা সহ্য করা হবে না। এটি সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি এটি না করে, তাহলে তাদের জন্য বিগ প্রব্লেমস অপেক্ষা করছে।’

ট্রাম্প বিক্রেতাদের প্রতি প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করার পর ট্রাম্পের এই মন্তব্য এলো।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার সুবিধা যেন দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যেই খুচরা বিক্রেতাদের ওপর চাপ বাড়াচ্ছে হোয়াইট হাউস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.