
বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে ফ্রান্সের আপিল খারিজ করে সেটি বহাল রেখেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আবারও হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে নিষিদ্ধ হবেন ফরাসি এই তারকা।
বুধবার ( ৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, ফিফা তাদের আপিল খারিজ করেছে। প্যারাগুয়ের মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার জেরে ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন ওলিসে। রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে তেমন কোনো শারীরিক সংস্পর্শ হয়নি।
ওলিসের পাশাপাশি ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে, চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন শুয়ামেনি অনুশীলনে ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশম।