leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সপ্তাহব্যাপী শোক শেষে আজ জন্মশহরে সমাহিত করা হবে আলী খামেনিকে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। ইরান ও ইরাকের পাঁচটি শহরে সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান শেষে তাকে সমাহিত করা হবে।

এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান মাশহাদে। ইমাম রেজার সমাধির পাশেই শায়িত করা হবে খামেনিকে।

ইরানের প্রয়াত নেতা আলী খামেনিকে শেষবারের মতো বিদায় জানাতে ইরাকের নাজাফ ও কারবালা নগরীতে জড়ো হয়েছে লাখো মানুষ। এদিকে লেবাননের বৈরুতেও খামেনিকে শোক জানাতে সমবেত হন হাজারো মানুষ।

এ সময় টেলিভিশনে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, ইরানের পাশে সবসময় রয়েছে হিজবুল্লাহ। খামেনির দাফন ঘিরে সপ্তাহব্যাপী জানাজা ও শোকযাত্রার আয়োজন করে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় পরিবারের চার সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.