
সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স দারুণ ছন্দময় ফুটবলে এবার অ্যাটলাস লায়ন–খ্যাত মরক্কোকে বিদায় করে দিয়েছে।
২-০ গোলে জিতে তারা সবার আগে উঠেছে চলতি আসরের সেমিফাইনালে। যেখানে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে একটি করে গোল করেছেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সমান ৮টি গোল করলেও, অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন এমবাপ্পে।