
পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘ইভস সেন্ট লরেন্ট’-এর আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।
ইভেন্টে তার লুক ও ফ্যাশন চয়েস প্রশংসিত হলেও, পোশাকের ধরন নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
কী পোশাক পরেছিলেন হানিয়া?
হাই-প্রোফাইল এই উদ্বোধনী অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে হানিয়াকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তে, ছবি তুলতে এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।
অনুষ্ঠানে হানিয়া সম্পূর্ণ কালো রঙের একটি ‘ইভস সেন্ট লরেন্ট’ অনসাম্বল (পোশাক) পরিধান করেছিলেন, যার মধ্যে ছিল একটি সিল্কের রাফেল্ড ম্যাক্সি স্কার্ট এবং সঙ্গে কালো স্টকিংস। এই ওয়েস্টার্ন লুকের সঙ্গে তিনি নুড মেকআপ এবং একটি স্লিক ওয়েট-হেয়ার (ভেজা চুলের) স্টাইল বেছে নিয়েছিলেন।
হানিয়ার এই খোলামেলা ওয়েস্টার্ন পোশাকের ভিডিও সামনে আসতেই নেটদুনিয়া স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল ভক্ত হানিয়ার পাশে দাঁড়িয়ে তার ফ্যাশন চয়েসকে সমর্থন
করেছেন।