leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

লামিন ইয়ামালের সঙ্গে নিজের সেই বিখ্যাত ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুলেছেন লিওনেল মেসি।

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগ মুহূর্তে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে নিজের সেই বিখ্যাত ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুলেছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র ‘স্পোর্ট’ এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল, যেখানে দেখা যায় তরুণ মেসি শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন। প্রায় ১৮ বছর পর, সেই দুই তারকা এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপ ফাইনালের মহারণ—স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচে।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও যখন একদম ছোট শিশু, তখন আমি ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম… আর আজকে আমরা দুজনেই বিশ্বকাপের ফাইনালে খেলছি, এটা ভাবাই যায় না।’

ইয়ামালের বর্তমান ফর্মের প্রশংসা করে মেসি আরও যোগ করেন, ‘সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। তবে (ফাইনালে) আমরা চেষ্টা করব সে যেন নিজের সেরাটা দিতে না পারে। স্পেনের দলটা দারুণ, শুধু লামিন একাই নয়। তবে আমাদেরও নিজস্ব শক্তি ও অস্ত্র রয়েছে।’

১৯ বছর বয়সি ইয়ামালকে এক ‘বৈশ্বিক তারকা’ হিসেবে আখ্যা দিয়ে মেসি বলেন, ‘তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই, তবে এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, তার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

এদিকে সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই এই ছবি দেখে চমকে উঠেছেন ইয়ামালের স্প্যানিশ সতীর্থ মিকেল মেরিনো। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রথম যখন ছবিটা দেখি, আমার মনে হয়েছিল এটা বোধহয় এআই দিয়ে তৈরি, মোটেও বাস্তব নয়।

ইতিহাসের অন্যতম সেরা দুজন খেলোয়াড়ের—এবং আশা করি ভবিষ্যৎ সেরা হিসেবে ইয়ামালের—এমন একটি ছবি থাকা সত্যিই অবিশ্বাস্য। আশা করি এই দুই তারকাকে নিয়ে আমরা একটি দারুণ এবং উপভোগ্য ফাইনাল দেখতে পাব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.