
চাঁদপুর প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ কর্মসূচি পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল। এ সময় উপস্থিত ছিলেন ‘চাঁদপুরে ঢাবিয়ান’-এর সভাপতি আলমগীর হোসেন বাহার, ইউনিএইড ও ইউনিএইড চাঁদপুরের পরিচালক এবং সাবেক ঢাবিয়ান মুহাম্মদ হাফিজ আল আসাদ (বাবর), সহকারী পরিচালক ও সাবেক ঢাবিয়ান রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।