leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর একটি ফাস্টফুড রেস্তোরাঁয় শনিবার (১ আগস্ট) বন্দুক হামলায় কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে হামলাকারীও নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে এখনো কাজ চলছে।

টুইন ফলস পুলিশ বিভাগের প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, ‘বন্দুক হামলার সময় ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।’

টুইন ফলস সিটির মুখপাত্র জশ পামার এনবিসি নিউজকে জানান, এ ঘটনায় তিনজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে এক তরুণকে একটি লম্বা আগ্নেয়াস্ত্র হাতে ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা যায়, হামলার সময় বেশ কিছু মানুষ আতঙ্কিত হয়ে রেস্তোরাঁ থেকে দৌড়ে বেরিয়ে আসছেন।

দক্ষিণ আইডাহোর প্রায় ৫৬ হাজার জনসংখ্যার একটি শহর টুইন ফলস। এটি আইডাহো অঙ্গরাজ্যের সল্ট লেক সিটি থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.