leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ রোববার, ৯ আগস্ট ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১১৭৩ – পিসার টাওয়ার নির্মাণ শুরু হয়।

১৬৫৫ – লর্ড কর্নওয়েল ইংল্যান্ডকে ১১ জেলায় বিভক্ত করেন।

১৮১০ – নেপোলিয়ান ওয়েস্টফালিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।

১৮৩১ – প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।

১৮৪২ – মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়।

১৯০২ – সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১০ – আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন।

১৯১২ – ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়।

১৯১৯ – ইরান ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ – মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল আজকের দিনে।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাটম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, ৩৯ হাজার লোকের মৃত্যু।

১৯৪৫ – যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা বিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল।

১৯৫৮ – আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়।

১৯৬৫ – সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ।

১৯৭৪ – ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিক্সন-এর পদত্যাগ। ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ।

১৯৭৫ – পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের (বর্তমানে ডিডি বাংলার) আগমন ঘটে।

২০০৮ – গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম:

১৬৩১ – জন ড্রাইডেন, ইংরেজ কবি ও অনুবাদক।

১৭৭৬ – আমেদেও অ্যাভোগাড্রো, ইতালীয় রসায়নবিদ।

১৮৯৬ – জঁ উইলিয়াম ফিস পিয়াজেঁ, সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৮৯৭ – টেড ব্যাডকক, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৮৯৯ – পি. এল. ট্রাভেরস, অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও অভিনেত্রী।

১৯১১ – উইলিয়াম আলফ্রেড ফাওলার, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯১৪ – টভে জ্যানসন, ফিনিশ লেখক।

১৯২৭ – মার্ভিন লী মিন্সকি, আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯২৭ – রবার্ট শ – ইংরেজ অভিনেতা, ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯৩১ – মারিও জাগালো, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ।

১৯৩৬ – বিক্রমণ নায়ার, বিশিষ্ট সাংবাদিক ও অধ্যাপক।

১৯৩৯ – রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৪৪ – স্যাম এলিয়ট, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৭ – ফরহাদ মজহার, বাংলাদেশি কবি, কলামিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক।

১৯৫৩ – জ্যাঁ মারসেল তিরোল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৫ – একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার।

১৯৫৭ – মেলানি গ্রিফিথ, মার্কিন অভিনেত্রী।

১৯৬১ – জন কি, নিউজিল্যান্ডের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ – হুইটনি হিউস্টন, আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৬৮ – এরিক ব্যানা, অস্ট্রেলীয় অভিনেতা ও কৌতুকাভিনয়শিল্পী।

১৯৭৩ – ফিলিপ্পো ইনজাঘি, ইতালিয়ান সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৬ – আউড্রেয় টাউটোউ, ফরাসি মডেল ও অভিনেত্রী।

১৯৭৫ – মহেশ বাবু, ইন্ডিয়ান তেলেগু ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ – মিকায়েল সিলভেস্ত্রে, ফরাসি ফুটবলার।

১৯৮২ – টাইসন গে, মার্কিন স্প্রিন্টার।

১৯৮৫ – অ্যানা কেন্ড্রিক, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

১৯৯৩ – দীপা কর্মকার, ভারতীয় শৈল্পিক জিমন্যাস্ট।

মৃত্যু:

১১৭ – টরাজান, রোমান সম্রাট।

৩৭৮ – ভালেন্স, রোমান সম্রাট।

৮৩৩ – আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।

১৫৩৪ – টমাস কাজেটান, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।

১৮৮৬ – স্যামুয়েল ফার্গুসন, আয়ারল্যান্ডীয় কবি।

১৯১৯ – রুগেরো লেওনকাভালো, ইতালীয় সুরকার ও শিক্ষাবিদ।

১৯৩২ – জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ, ফিল্ডস পদকের প্রতিষ্ঠাতা।

১৯৪৩ – চাইম সউটিনে, বেলারুশীয় বংশোদ্ভূত ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ।

১৯৪৬ – আলবার্ট এডওয়ার্ড আর্নেস্ট বার্ট ভগলার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।

১৯৪৮ – হুগো বস, জার্মান ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী।

১৯৬২ – হেরমান হেস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত সুইজারল্যান্ডীয় কবি ও চিত্রকর।

১৯৬৯ – সেসিল ফ্র্যাংক পাওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯৬৯ – শ্যারন টেট, মার্কিন মডেল ও অভিনেত্রী।

১৯৭০ – ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।

১৯৭৫ – দিমিত্রি শোস্টাকোভিচ, রুশ পিয়ানোবাদক ও সুরকার।

২০০০ – জন হারসানয়ি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।

২০০৬ – ফিলিপ ই. হাই, ইংরেজ লেখক।

২০০৮ – বার্নি ম্যাক, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

২০০৮ – মাহমুদ দারউইশ, ফিলিস্তিনি লেখক ও কবি।

২০১২ – মেল স্টুয়ার্ট, মার্কিন পরিচালক ও প্রযোজক।

২০২০ – আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।

ছুটি ও অন্যান্য:

বাংলাদেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আন্তর্জাতিক আদিবাসী দিবস নাগাসাকি দিবস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.