leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইআরআইয়ের সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় হয়।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন-পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পরিচালিত জরিপের ফলাফল ব্রিফিং করছেন। এর অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথি, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ এবং টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবর

জামায়াতের পক্ষ থেকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির বিগত নির্বাচনে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার বিষয়ে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ আইআরআই প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.