leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘ঘোস্ট’ খ্যাত অভিনেত্রী অনন্যা রাজ আর নেই

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত
‘ঘোস্ট’ খ্যাত বলিউড অভিনেত্রী অনন্যা রাজ আর নেই। মাত্র ২৭ বছর বয়সেই চির ঘুমের দেশে তিনি।

এই অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে তার মৃত্যুর এক মাস পর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তিনি মারা যান।অভিনেত্রীর পরিবার জানিয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা। দীর্ঘ এই লড়াইয়ের পর অবশেষে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে পরিবার আর কোনো তথ্য প্রকাশ্যে আনেনি।

গত ১৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অনন্যার মৃত্যুর খবর জানান তার পরিবারের সদস্যরা। সেখানে লেখা হয়, ‘অনেক কষ্ট নিয়ে জানাচ্ছি যে গত ১৫ জুলাই ভোরবেলা আমাদের অনন্যা চলে গিয়েছে। ও ঘুমের মধ্যেই শান্তিতে চলে গিয়েছে।

’ একই সঙ্গে অনন্যার অনুরাগীদের কাছে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার এবং এই কঠিন সময়ে পরিবারকে কিছুটা ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা ২০১৬ সালে ‘৭ আওয়ারস টু গো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। ২০২২ সালে তেলেগু ভাষার সাসপেন্স থ্রিলার ‘থাগগেদে লে’-তে তার অভিনয় প্রশংসিত হয়।

‘মাদ্রাজ গ্যাং’ নামের একটি ছবিতেও তার কাজ করার কথা ছিল।

ক্যারিয়ারের একেবারে শুরুর দিকেই অনন্যার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল তার স্বপ্নের উড়ান। তবে তার অভিনয় ও কাজের স্মৃতির মধ্য দিয়ে দর্শকের মনে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.