leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতল দে লাঁস

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

১০ জনের দল নিয়েও পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লাঁস।

রবিবার ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২ মিনিটে লাঁসকে এগিয়ে দেন ফ্লোরিয়ান থাউভিন। তার গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলটি।

তবে ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় লাঁস। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এরপরও পিএসজির আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস।

শেষ দিকে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৭ মিনিটে নুনো মেন্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে সমতায় ফিরতে পারেনি পিএসজি।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির ছয় পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। ফরাসি কাপ জয়ের পর এবার সুপার কাপও নিজেদের করে নিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল দলটি।

অন্যদিকে টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামা পিএসজির সেই স্বপ্ন ভেঙে গেল। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি।

নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই লাঁসের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার।

ফরাসি জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানও লাঁসের মাঠে বসে ম্যাচটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.