leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বখতিয়ার থেকে জুলাই বিপ্লব: বাংলার হাজার বছরের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে আলোচনা

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

খতিয়ার থেকে জুলাই বিপ্লব: বাংলার হাজার বছরের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে আলোচনা

শরীফুল ইসলাম

বাংলার হাজার বছরের ইতিহাসে স্বাধীনতা, অধিকার ও আত্মমর্যাদার সংগ্রাম বিভিন্ন সময়ে নানা রূপে প্রকাশ পেয়েছে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা ও সাম্প্রতিক জুলাই বিপ্লবের প্রেক্ষাপট নিয়ে ‘বখতিয়ার থেকে জুলাই বিপ্লব: বাংলার হাজার বছরের স্বাধীনতা আন্দোলন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ আগস্ট ২০২৬, সোমবার দুপুর ২টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ‘বাংলাকাল’ আয়োজিত এ অনুষ্ঠানে কবি ও দার্শনিক মুসা আল হাফিজ, লেখক ও গবেষক মনোয়ার শামসী সাখাওয়াত, কবি ও সম্পাদক মুহিম মাহফুজ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের এবং লেখক আসাদ পারভেজ অংশ নেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার ইতিহাসে বিভিন্ন সময়ে সংঘটিত স্বাধীনতা ও অধিকারভিত্তিক আন্দোলনের সঙ্গে সাম্প্রতিক জুলাই বিপ্লবের সম্পর্ক, ঐতিহাসিক প্রেক্ষাপট ও এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে।

আলোচনায় বখতিয়ার খিলজির সময় থেকে শুরু করে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই বিপ্লব পর্যন্ত বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতা তুলে ধরা হবে। ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসব আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণের পাশাপাশি স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের বিভিন্ন পর্যায় নিয়েও আলোচনা করবেন বক্তারা।

আয়োজকদের প্রত্যাশা, এ আলোচনা সভার মাধ্যমে ইতিহাসের ধারাবাহিকতায় বাংলার স্বাধীনতা ও অধিকার আন্দোলনকে নতুন প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.