leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সাভারে তিন বিদেশি অস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি সেটও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ১৬ আগস্ট রাতে র‍্যাব-৪ ও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ দল সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার আব্দুল হাকিম একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং একটি সংঘবদ্ধ ডাকাত দলের প্রধান। তার নেতৃত্বাধীন চক্রটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের দাবি, উদ্ধার করা অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল চক্রটি। র‍্যাব আরও জানায়, আব্দুল হাকিম ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিল। প্রায় ২৩ দিন আগে জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে সে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

গ্রেপ্তার আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.