leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পুলিশবাহিনীকে ঢেলে সাজানোর ছক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

প্রায় ৩১ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ। লক্ষ্য-পুরোনো কাঠামো ভেঙে পুলিশকে নতুন করে সাজানো। তাগিদ রয়েছে অভ্যন্তরীণ সংস্কারেরও। চব্বিশের গণ-অভ্যুত্থানের ক্ষত, বিতর্কিত কর্মকর্তাদের ভূমিকা, মাঠপর্যায়ে পুলিশের ভেঙে পড়া এবং তাদের সক্ষমতার দিকটি সামনে রেখে এবার বাহিনীতে বড় ধরনের পরিবর্তনের ছক কষা হচ্ছে। থানায় যানবাহন সংকট থেকে শুরু করে আধুনিক সরঞ্জাম, এআই প্রযুক্তির ব্যবহার, বডি ক্যামেরা, জনবল বৃদ্ধি-সবকিছু মিলিয়ে পুলিশবাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে বিতর্কিতদের জবাবদিহির আওতায় আনা এবং র‌্যাবের নাম ও কাঠামো পরিবর্তনের বিষয়টিও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কার্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে। ১৩ আগস্ট জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সরকারদলীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.