leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

গাজায় ত্রাণ কেন্দ্রে ফের গুলি করে হত্যা, তদন্তের দাবি জাতিসংঘের

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৩ বার পঠিত

ফিলিস্তনের গাজায় মানবিক ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যার ফলে কমপক্ষে তিনজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। এ স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (৩ জুন) বার্তা সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার সূর্যোদয়ের সময় দক্ষিণ গাজার একই ত্রাণকেন্দ্রে গুলি চালানোর ঘটনাটি ঘটে যেখানে মাত্র একদিন আগে সৈন্যরা গুলি চালিয়েছিল।

এছাড়া সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৫০৩ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জনে।

বিবৃতিতে আরও জানানো হয়, “বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।”

চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চে বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং আরও ১২ হাজার ৬৫২ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.