leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফারুকের

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত

প্রকাশ : ০১ জুন ২০২৫, ২২:৪৭বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ।

১ জুন, রবিবার হাইকোর্টে দায়ের করা ওই রিটে শুধু তার অপসারণ নয়, নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটকারীর আইনজীবী মো. রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ফারুক আহমেদ রিটটি দায়ের করেছেন। রিটের ওপর সোমবার শুনানি হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার বিপিএল-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং নয় পরিচালকের মধ্যে আটজনের অনাস্থার ভিত্তিতে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে বিসিবি সভাপতির পদও হারান তিনি।

পরদিন শুক্রবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরিচালকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়।

দেশের ক্রিকেট ইতিহাসে ১৭তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আমিনুল। ফারুক আহমেদের পর তিনি হলেন দ্বিতীয় সাবেক ক্রিকেটার, যিনি দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতির দায়িত্বে এলেন।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.