leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

দেশের ২৬ জেলায় তাপপ্রবাহ, অব্যাহত থাকবে ভ্যাপসা গরম

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

গত শনিবার (৭ জুন) থেকে দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার দেশে তাপপ্রবাহ ছিল ২৫ জেলায়। আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ২৬ জেলায়। এই তাপপ্রবাহ থাকতে পারে আরও তিনদিন। ফলে এই সময়ে বরাবরের মতো ভ্যাপসা গরম ও থাকবে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া আজ ঢাকায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুমে এমন ভ্যাপসা গরম স্বাভাবিক। ভারী বৃষ্টি অথবা দীর্ঘ সময় ধরে বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম কমবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী ১৬ তারিখ থেকে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে তখন গরম অনেকটা কমে যাবে। এর আগ পর্যন্ত আগামী তিনদিন তাপপ্রবাহ কমবে বাড়বে।

তিনি বলেন, এখন বর্ষাকাল প্রতিদিন প্রতিটি বিভাগেই বৃষ্টির আভাস থাকে। বিভাগগুলোর সব জেলায় বৃষ্টি হয় না বা হলেও বেশিক্ষণ বৃষ্টি হয় না। তাই তাপপ্রবাহ বা গরম কমছে না।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.