leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘ধূমকেতু’ নিয়ে আসছে দেব-শুভশ্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

দীর্ঘ ৯ বছর ধরে মুক্তির অপেক্ষায় আছে সিনেমা ‘ধূমকেতু’। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ছবিটি। সম্প্রতি প্রকাশ হয়েছে টিজার। সেখানে বাজিমাত করেছে কলকাতার এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী।

সিনেমার প্রথম ঝলকই যেন বলে দিচ্ছে অপেক্ষাটা জমে উঠবে দুই তারকার ভক্তদের। সিনেমাটি ভালো ব্যবসা করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

সোমবার (২৩ জুন) সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ‘ধূমকেতু’র টিজার। শুরুতেই দর্শকদের চমকে দেন দেব। ধূসর আবহে গম্ভীর গলায় অভিনেতাকে বলতে শোনা যায়, ‘গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।’

ঝলকটি শেষ হয়েছে আরও একটি জোরালো সংলাপে। যেখানে বলতে শোনা যায়, ‘সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি।’

এই সংলাপগুলো, দেব-শুভশ্রীর পুরনো কিন্তু প্রিয় রসায়ন, আর রহস্যময় উপস্থাপনায় মুগ্ধ হচ্ছেন দর্শকেরা। টিজার মুক্তির পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বাড়ছে ভিউ, বাড়ছে আলোচনার তাপমাত্রাও।

২০১৬ সালেই শুটিং শেষ হয়েছিল ছবিটির। কিন্তু নানা জটিলতায় আটকে যায় মুক্তি। অবশেষে প্রযোজক রানা সরকার চলতি বছরের মার্চে জানিয়ে দেন, ১৪ আগস্ট ‘ধূমকেতু’ আসছে প্রেক্ষাগৃহে। সে সময় প্রকাশিত প্রথম পোস্টারই উসকে দিয়েছিল কৌতূহল। আর এখন টিজার যেন সেই আগুনে ঢেলে দিল ঘি।

দর্শকদের প্রত্যাশা, ‘ধূমকেতু’ হতে যাচ্ছে দেব-শুভশ্রীর ক্যারিয়ারের এক নতুন বাঁক। সিনেমার পূর্ণাঙ্গ ট্রেলার এবং মুক্তির দিন গুনছে এখন টলিপাড়া থেকে টিকিট কাউন্টার পর্যন্ত সব শ্রেণির ভক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.